মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে নিরীহ ব্যক্তির জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক নিরীহ ব্যক্তির মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ১৯ সেপ্টেম্বর ভূক্তভোগী আজমান উল্লা নামের ঐ ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি কমিশনার (ভূমি) বরাবরে দুইটি পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্রের সূত্রে জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের মিরেরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আজমান আলীর মালিকানাধীন ভূমি (মৌজা- জয়নাবাদ উত্তর, জেএল নং-২৭, খতিয়ান নং- ২৪৪, দাগ নং- আরএস ৪৪৩ ও ৪৪২) থেকে উপজেলার যাদবপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র আলতা মিয়া ও আলতা মিয়ার পুত্র তাজুল ইসলাম গংরা জোরপূর্বক ভাবে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে যাচ্ছেন। ভূক্তভোগী ব্যক্তি বালু উত্তোলনে বাঁধা প্রদান করলে বালু উত্তোলনকারী প্রভাব কাটিয়ে প্রাণনাশের হুমকি ও খুন-খারাপির ভয়-ভীতি প্রদর্শন করে বালু উত্তোলন ও পাচার করে যাচ্ছেন। এতে করে আজমান উল্লার ভূমি মরু ভূমিতে পরিণত হয়েছে।
ভূক্তভোগী আজমান আলী বলেন, বালু উত্তোলন ও পাচার কাজে জড়িত ব্যক্তিরা বিশাল অর্থ-বিত্তের মালিক ও এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদেরকে বাঁধা দিতে পারছি না। জরুরি ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও ও এসিল্যান্ড বরবারে পৃথক অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com