বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির অনুমোদন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ ময়নুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আওলাদ মিয়া।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ আব্দাল মিয়া। সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। সহ দপ্তর সম্পাদক জহির উদ্দিন সিকদার, সহ-সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন, সহ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সোহেল খান।
গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমা (কদমতলী) বাসস্ট্যান্ড হলরুমে অনুমোদিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সাবেক নৌ পরিবহনমন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহজাহান খাঁন এমপি এবং ফেডারেশেনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com