সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে ওএমএসের চাল বিক্রির উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকাল ৯টায় ২টি কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইফফাত আরা জামান ঊর্মি। কেন্দ্রগুলো হচ্ছে ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন। জনপ্রতি ৫ কেজি করে চাল পাবেন ভোক্তারা। তন্মধ্যে টিসিবির কার্ডধারিগণ অগ্রাধিকার ভিত্তিতে মাসে ২ বার চাল নিতে পারবেন। এ কর্মসূচি ৩ মাস অব্যাহত থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শুক্র ও শনিবার ছাড়া বাকী দিনগুলো চাল দেয়া হবে। ডিলারগণ প্রতিদিন ২মেঃটন চাল সরবরাহ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ খবির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, ওসিলিটিজ আশীষ কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ডিলার সাইফুল আলম চনু ও আখতার হোসাইন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com