সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪১০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আতিকা আক্তার (৬) নামের এক স্কুল ছাত্রীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে আতিকার লাশ উদ্ধার করা হয়। আতিকা কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর কন্যা ও স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়-বিকেলে আতিকা খেলাধুলা করার সময় অসাবধানতা বশত আতিকা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজ পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তার দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ পানিতে ডুবে আতিকার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com