সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে রাডার দুলালের পুত্রসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং থেকে রাডার দুলালের পুত্রসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে তথ্য দিলেও ছবি নিয়ে গড়িমসি করে পুলিশ। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ রেল পার্কিং এলাকায় অভিযান চালিয়ে বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আলোচিত রাডার দুলালের পুত্র সামিন মিয়া (২০) ও তার সহযোগি আজিজুল হকের পুত্র জাকারিয়া আহমেদ হৃদয় (২২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ও বেশ কিছু টাকা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আটকদের মামলা দিয়ে গতকাল শনিবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। শুক্রবার রাতে আটকের ঘন্টাখানেক পর পুলিশ তথ্য দিলেও ছবি নিয়ে গড়িমসি করে। পুলিশের পক্ষ থেকে বলা হয় আজ শনিবার ছবিসহ তথ্য দেয়া হবে। কিন্তু শনিবার রাতে পুলিশ তথ্য দিলেও ছবি দেয়া হয়নি। এ নিয়ে সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com