মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে নালমুখ ব্রিজ ভাঙ্গায় দুর্ভোগ ॥ দ্রুত সমাধান চান জনতা

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারের পার্শ্ববর্তী ব্রিজটি ভেঙে যাওয়ায় বাজারের দক্ষিণ অঞ্চলের লোকজন ও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। কয়েক কিলোমিটার ঘুরে বাজারে আসা যাওয়া করতে হচ্ছে লাদিয়া, পাঁচগাঁও, বাসুল্লা, রাখী, সোনাচুং, আলীনগর, গাজীনগর রাজার বাজার সহ বেশ কয়েক গ্রামের লোকজনের। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে বাজার পর্যন্ত পৌঁছাতে পারছে না কোনো প্রকারের যানবাহন। বাজারের অতি কাছাকাছি বসবাসকারী লোকজন কোনো রকম বাঁশ-কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করে মসজিদে নামাজ আদায় ও বাজারে ক্রয়-বিক্রয় করতে আসা যাওয়া করছেন।
আগে থেকেই নড়বড়ে ৩০/৩৫ বছরের পুরনো এ ব্রিজটি কয়েক দিন আগে ভেঙে গেলে এ দুর্ভোগের সৃষ্টি হয়। এ ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে ২ কোটি ১৪ লক্ষ টাকা। আগামী ডিসেম্বর মাসে এর কাজ শুরু হওয়ার কথা। ততদিন পর্যন্ত সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত দুষ্কর। তাই এতে একটি অস্থায়ী ব্রিজের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক সরকার বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষের যে বড় ধরনের সমস্যা হচ্ছে তা তিনি জানেন। তিনি আগামী ৫ মাসের মধ্যে যেন ব্রিজটি নির্মাণ হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত হয়েছেন। এর দ্রুততার জন্য তিনি যথা সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com