বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সবুজ বন দেয় সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, উন্নত জীবনের জন্য সমৃদ্ধ নগর যেমন প্রয়োজন, তেমনি সবুজ বন দেয় সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ। তাই উন্নত জীবনের জন্য প্রয়োজন নগরায়নের পাশাপাশি সবুজ বনায়ন। তিনি গতকাল হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা পর্যায়ে বৃক্ষরোপন অভিযান ও জেলা বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসন ও সিলেট বন বিভাগ এ আয়োজন করেছে। এমপি আবু জাহির আরও বলেন, শিল্প কারখানার ক্ষতিকর পদার্থ প্রতিনিয়ত বায়ুমন্ডল দূষণ করছে। এতে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর প্রভাব থেকে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন। এটি আমাদের প্রধানমন্ত্রীরও পরামর্শ। বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের প্রতিটি মানুষকে বনায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে হবে। এক্ষেত্রে প্রয়োজন ব্যাপক হারে প্রচারণা। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই সংকট দেখা দিয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু একটি মহল এনিয়ে গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায়। এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সামাজিক বনায়নে উপকারভোগী ৬ জনের প্রত্যেকের হাতে ১ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার চেক তুলে দেন। নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বৃক্ষমেলায় ১৫টি স্টল স্থাপন করা হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com