মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি গেলেন নববধূ সুরভী

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ থেকে ॥ মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে মেয়ে যাবে বরের বাড়ি। তাক লাগিয়ে দেবেন সবাইকে ! মায়ের সেই স্বপ্ন পূরণ করতে হলিকপ্টারে চড়ে বরের বাড়ি গেলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের তাছমিয়া আক্তার সুরভী।
বৃহস্পতিবার (৪জুলাই) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের ফুটবল মাঠে অবতরণ করে হেলিকপ্টার। তখন ফুটবল মাঠে চারিদিকে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
এ সময় ভরগাঁও গ্রামের পর্তুগাল প্রবাসী আকলাছ মিয়ার মেয়ে তাছমিয়া আক্তার সুরভী হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানস্থল সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে যান। সেখানে হেলিপ্যাডে অবতারণ করে কনেবাহী হেলিকপ্টার। পরে কুশিয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিয়ের আয়োজন। অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে হেলিকপ্টার যোগে নিজ বাড়িতে চলে যান বর আব্দুল আহাদ। যুক্তরাজ্য প্রবাসী বর আব্দুল আহাদ সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদের ছেলে ।
জানা যায়, সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদের ২ ছেলে ৩ মেয়ে। পরিবারের বড় ছেলে আব্দুল আহাদের বিয়ের জন্য স্ব-পরিবারের এসেছেন বাংলাদেশে। কনে হিসেবে নবীগঞ্জ উপজেলার ভরগাঁও গ্রামের পর্তুগাল প্রবাসী আকলাছ মিয়ার একমাত্র মেয়ে তাছমিয়া আক্তার সুরভীকে পছন্দ হলে উভয় পরিবারের সম্মতিতে নির্ধারণ হয় দিন-তারিখ। গত (১৩জুলাই) কনে সুরভীর বাড়িতে সম্পন্ন হয় আকদ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৪জুলাই) সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠানিকতা।
সুরভীর মা সুলতানা বেগম জানান, আমার একমাত্র মেয়ে সুরভী। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার মেয়ে স্বামীর বাড়িতে যাবে হেলিকপ্টারে চড়ে। বিয়ে হবে খুব ধুমধাম করে। আল্লাহ তা’আলা আমাদের সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা কন্যা সুরভীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছি, আল্লাহ যেন আমাদের মেয়ে ও জামাইকে সুখে শান্তিতে রাখেন।
এ প্রসঙ্গে সুরভীর চাচাতো ভাই দিনারপুর কলেজের প্রভাষক আলী আমজাদ বলেন, কনের মায়ের ইচ্ছের প্রেক্ষিতে সুরভীকে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে বরের বাড়িতে। অত্যন্ত সুন্দরভাবে আমার বোন সুরভীর বিয়ে সম্পন্ন হয়েছে। সকলের কাছে দোয়া চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com