শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তার সহযোগী শ্রীঘরে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক নারীকে ধর্ষণ ও অপহরণের অপরাধে কথিত প্রেমিকসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের নূর মিয়ার পুত্র নুরুল আমিন (২২) ও আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুল খালিছের পুত্র উজ্জল মিয়া (২৪)।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইউনিয়নের দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামের নূর মিয়ার পুত্র নুরুল আমিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল জনৈক এক যুবতী নারীর। রবিবার সন্ধ্যায় নুরুল আমিন যুবতীকে কৌশলে অপহরণ ও ধর্ষণের উদ্দেশ্যে সিএনজি যোগে আউশকান্দি এলাকার আলমপুরে নিয়ে যায়। সেখানে নিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
বিষয়টি আচ করতে পেরে স্থানীয়রা তাদেরকে পাকড়াও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক-প্রেমিকা ও প্রেমিকের এক সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার অপহরণ ও ধর্ষণের অভিযোগে জনৈক নারীর পিতা বাদী হয়ে থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় নুরুল ও উজ্জ্বলকে গ্রেফতার দেখানো হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ওসি ডালিম আহমেদ জানান, এঘটনায় জড়িত অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com