বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বিজিবির অভিযানে ৯০ কেজি গাঁজা সহ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩০৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা বেগমখান চা-বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা সহ তাজুল ইসলাম (৪০) ও ফারুক মিয়া (২২) নামের ২ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান, ৩১ জুলাই আনুমানিক রাত ২টার সময় বিজিবি ৫৫ ব্যাটালিয়ন সদরের হাবিলদার আঃ করিমের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালান একদল বিজিবি। এ সময় ৭৪ কেজি গাঁজা সহ তাজুল ও ফারুককে আটক করেন। আটককৃত গাঁজার সিজার মূল্য ২ লক্ষ ৫৯ হাজার টাকা। আটককৃত মাদকদ্রব্য সহ ২ আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাজুল ইসলাম চুনারুঘাট উপজেলার নয়ানী ( বনগাও) গ্রামের মৃত সফর আলীর পুত্র ও ফারুক মিয়া দক্ষিণ হাতুন্ডা গ্রামের রমজান মিয়ার পুত্র। মাদকদ্রব্যসহ আটককৃত আসামীদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির আঁচ পেয়ে হাতুন্ডা গ্রামের আঃ আজিজের পুত্র সিরাজুল ইসলাম (৩৬), দক্ষিণ উত্তর আমুকান্দি গ্রামের মুজিবুর রহমানের পুত্র সুমন মিয়া (২৫) ও শিমুল মিয়া (২০) পালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com