সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার অপরাহ্নে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাহুবল উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান শামীম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক রাজিব রায় ও উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও বীর মুক্তিযোদ্ধা আমির আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর। গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দেব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com