বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে দুই দলের সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের সাত্তার মিয়া (৫৫) এর সাথে নুরুল আমিন (৫০) এর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
গুরুতর আহত অবস্থায় সাত্তার মিয়া, স্ত্রী লাইলী আক্তার (৪৫), পুত্র জুয়েল মিয়া (২৫), স্ত্রী সাকিবা খাতুন (২০), এ ছাড়া নুরুল আমিনের স্ত্রী চাঁন বানু (৪৫), কন্যা পপি আক্তার (২২) ও নুরুন্নাহার (৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com