মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে স্ত্রীর মামলায় স্বামী মানিক মিয়াকে কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্ত্রীর দায়েরকৃত মামলায় মানিক মিয়া নামের এক স্বামীকে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তুফা মিয়া। কোর্ট পেশকার মো. ফজলু মিয়া জানান, ২০১৫ সালের ৩০ এপ্রিল বিকালে নুরপুর গ্রামের মকসুদ আলীর পুত্র মানিক মিয়া ও তার পরিবার শায়েস্তাগঞ্জ চরনুর আহমদ গ্রামের জমির আলীর কন্যা রুহেনা বেগমের নিকট ৬ লাখ টাকা যৌতুক দাবি করে। অন্যথায় তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় রুহেনা আদালতে মামলা করলে মানিক ও তার পিতার বিরুদ্ধে। স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল বৃহস্পতিবার স্বামী মানিক মিয়াকে ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এ ছাড়া তার পিতা মকসুদ আলীকে খালাস দেয়া হয়। রায় শেষে মানিক মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়। এ ছাড়া এ মামলা চলমান অবস্থায় মানিক ও তার পিতা মকসুদ আলীর অত্যাচারে রুহেনা বেগম ১ বছর আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ প্রেক্ষিতে রুহেনার পরিবার থেকে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। ওই মামলা বর্তমানে বিচারাধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com