বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এফবিসিসিআই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
পরে দুপুর হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীমের নেতৃত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।
চেম্বার নেতৃবৃন্দ হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়, রিচি চক বাজার, রিচি মাদ্রাসা এবং হবিগঞ্জ শহরের ৪টি স্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বেঁধে পল্লীতে ত্রাণ বিতরণ করেন। তাঁরা প্রত্যেকটি পরিবারকে বিশুদ্ধ পানির বোতল, চিড়া, গুর, লবন, মোমবাতি, বিস্কুট, খাওয়ার স্যালাইন, দেয়াশলাইসহ আরও কয়েক ধরনের পন্যের একটি করে প্যাকেট তুলে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক জিতু মিয়া, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর সালাহ উদ্দিন টিটু, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক আব্দুর রহমান, শেখ জামাল, শেখ আনিসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য সায়েদুজ্জামান জাহির, যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com