বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৩ উপজেলায় অর্থ সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা ও তিনটি উপজেলায় অস্বচ্ছলদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গত বৃহস্পতিবার সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত ঐচ্ছিক তহবিল থেকে ১০৪ জন নারী-পুরুষের মাঝে আড়াই লাখ টাকা বিতরণ করেন তিনি।
উপকারভোগীদের মাঝে হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার ৮৭ জন বাকী ১৭ জন শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার বাসিন্দা। সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানে এমপি আবু জাহির এই সহায়তা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করে। এর ধারাবাহিকতায় আমরা প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই মানুষের পাশে থাকি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য সকলের নিকট দোয়া কামনা করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com