বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমনের উদ্যোগে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল এর আহ্বানে হবিগঞ্জ জেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক এ,কে,এম মঈন উদ্দিন চৌধুরী সুমনের উদ্যোগ গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও, রমজানপুর, খড়িয়া ও কালিয়ারভাঙ্গা গ্রামে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়। শুকনো খাবার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র আতাউর রহমান সেলিম। তিনি বলেন, বলেন ‘আমরা এসেছি আপনাদের সাহস জোগাতে। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, প্রচার সম্পাদক আঃ হেকিম, উপ-প্রচার সম্পাদক আলম মিয়া, সহ-সম্পাদক শাহ জুবায়দুর রহমান নাজু, শেখ নিজাম, মিজান, অপু, তন্ময়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ পাঠান, ৪নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন ভুট্টু, সাবেক মেম্বার জয়নাল আবেদীন চৌধুরী, সাবেক মেম্বার নাসির চৌধুরী, সিরাজ মিয়া, আবিদ তালুকদার, জিহাদ, মোজাহিদ আহমেদ জিয়াদ, সায়েম চৌধুরী, নাজমুল চৌধুরী, আমিন তালুকদার, মামুন চৌধুরী, মুবিন, তামবির চৌধুরী, মাছুম চৌধুরী, জিয়ায়ুর, মোতাচ্ছির প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com