সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নির্মম হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নির্মম হামলার প্রতিবাদে সামাজিক সংগঠন হাতছানি ও সাংস্কৃতিক সংগঠন রঙ্গ প্রিয়’র উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গনের সামনের রাস্তায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্টুডেন্ট ফর ফ্রেন্ডশীপ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রকিব রনির সভাপতিত্বে ও রঙ্গ প্রিয় সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইরফান মুন’র পরিচালানয় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন-সাংবাদিক ইকবাল খান, প্রভাষক দেবল কুমার চৌধুরী, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সানি, পুলক কিরণ রাজ চৌধুরী, শাকির আহমেদ, আহমেদ মাসুক, জিয়া, রাহুল, রাসেল, আশিক, কাশেম, দীপ্ত, সৈকত, অভি, সালাম, িিরব, রাহি, আরিফ, লিয়ান, জুয়েল, বাপ্পি, জীবন পিয়াস প্রমূখ।
এ সময় বক্তারা-হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরাইল বিশ্ব মানবতাকে কলুসিত করেছে। তাই বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে নির্বিচারে হত্যাকে প্রতিহত করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com