মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে বানরের উপদ্রব বৃদ্ধি ॥ অতিষ্ঠ শহরবাসী

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরবাসী। না পারছেন বানর তাড়িয়ে দিতে, না পারছেন বানরের আক্রমণ থেকে নিজেদের রা করতে। এই উপদ্রব থেকে কীভাবে রা পাবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। ক্রমশ বাড়ছে উপদ্রব। বিশেষ করে বাসা-বাড়িতে বসবাসরত গৃহকত্রীরা পড়েছেন বিপাকে। হঠাৎ দলবদ্ধ হয়ে খাবারের জন্য ছোটে বানর। বাসা-বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করছে। পৌর শহরের ওসমানী রোডের এক গৃহকত্রী জানান- এর আগেও বানর দেখা যেত, উৎপাত করতো না তেমন। কিন্তু এখন দলবদ্ধভাবে আক্রমণ করছে। গতকাল বাসার সামনে ৬ টি বানর আমার উপড় হামলা করে। এর আগে বাইরে রোদে দেয়া বেশ কিছু খাবার খেয়ে চলে যায়। বানরের উৎপাৎ থেকে রা পেতে সকলকে সোচ্চার ও সকলের সহযোগিতার আহ্বান সচেতন মহলের। তাদের দাবী লোকালয় থেকে তাদেরকে বনে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই আমাদের শিশুরা বনের প্রাণীর হাত থেকে নিরাপদে থাকুক। এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com