শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জের গুনী দুই কৃতি সাংবাদিককে সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা পূর্বাপর বৃন্দাবন কলেজের সহপাঠি ফোরাম হবিগঞ্জ, সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২১ প্রাপ্তি উপলক্ষে হবিগঞ্জের ২ জন কৃতি সাংবাদিককে সংবর্ধনা ও একজন ফোরাম সদস্যের বিদেশ যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা জানানো হয়। গতকাল ৩ জুন শুক্রবার বিকালে হবিগঞ্জ বানিজ্যিক এলাকাস্থ উত্তরা কমপ্লেক্সে মিলনায়তনে সাবেক ছাত্রনেতা বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের এককালীন সাধারণ সম্পাদক শরীফ উল্লাহর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের পরিচালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় প্রবীন গুণীজন সাংবাদিক হিসাবে চৌধুরী ফজলে নূর ইসমত ও অনুসন্ধানী রিপোটিং এর জন্য শোয়েব চৌধুরীকে বসুন্ধরা অ্যাওয়ার্ড-২১ পাওয়ায় ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। একই ভাবে প্রবাস যাত্রী জহুর হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ শফিকুর রহমান চৌধুরী, কমিউনিস্ট নেতা হিরেন্দ্র দত্ত, আব্দুল মতিন মাস্টার, আনোয়ার শরীফ, দেবেশ সাহা, এডঃ নলিনী কান্ত রায়, এডঃ আশরাফ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল, আবুল কালাম মাস্টার, জহুর হোসেন, মহিতোষ রায়, আব্দাল চৌধুরী, মানিক চন্দ্র পৌদ্দার, আব্দুল আওয়াল চৌধুরী, সৈয়দ আজিজুর রহমান, গিয়াস উদ্দিন চৌধুরী, হাজী জালাল উদ্দিন, আব্দুল কাদির, আজম উদ্দিন, প্রীতি কুসুম সিংহ, আকবর হোসেন, সুধাময় চৌধুরী প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com