শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদর হাসপাতালে লংকাকাণ্ড চাচার মামলায় ভাতিজা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে লংকাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিচ্ছন্নকর্মী ফরিদ মিয়ার ভূয়া রিপোর্টের মামলায় লিফট অপারেটর গোলাপ এখন পুলিশের খাঁচায়। এ নিয়ে হাসপাতাল জুড়ে তোলকালাম চলছে। অনেকেই ফরিদকে খোঁজে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ বলছেন পইল ইউনিয়নে বিচারের তারিখ করে পুলিশকে দিয়ে গোলাপকে আটক করিয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় সদর হাসপাতালে লিফট রুম থেকে সদর থানার এএসআই রেজাউল ইসলাম তাকে আটক করে থানায় নিয়ে যায়। গোলাপ দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে মাষ্টাররোলে কাজ করে আসছে। খবর নিয়ে জানা যায়, ফরিদ এবং গোলাপ আপন চাচা ভাতিজা। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে। এ কারনে একজন আরেকজনের প্রতি ক্ষিপ্ত হয়। সম্প্রতি তাদের মাঝে মারামারি হয়। এতে উভয়পক্ষই আহত হয়। এ ঘটনায় ফরিদ মিয়া ভূয়া ইনজুরি ও রিপোর্ট সাজিয়ে মামলা করলে বিষয়টি এলাকায় সালিশ হয়। এতে উভয়পক্ষের মতামত হয়। কিন্তু গতকাল ফরিদ থানায় গিয়ে বলে গোলাপ নাকি তাকে হুমকি ধামকি দিচ্ছে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল সরকার জানান, আটকের বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। তবে চাচা ভাতিজার মধ্যে পারিবারিক বিরোধ চলছে। এটি হাসপাতালের বিষয় নয়। ওসি গোলাম মর্তুজা জানান, মামলাটি রুজু হয়েছে। আজ মঙ্গলবার গোলাপকে আদালতে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com