শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বিদেশে লোক পাঠানো নিয়ে লেনদেনের জের ॥ শহরে মক্রমপুর ইউপির মেম্বার আব্দুল কাইয়ুমকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদেশে লোক পাঠানো নিয়ে লেনদেনের জেরধরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল কাইয়ুম নামে এক মেম্বারকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল কাইয়ুম বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার। সে দীর্ঘদিন যাবত বিদেশে লোক পাঠানোর কাজ করে আসছে বলে জানা গেছে। জানা যায়, ইউনিয়নের নোয়াপাথারিয়া গ্রামের ছালেক মিয়ার স্ত্রী রুমেনা খাতুনকে সৌদি পাঠানোর কথা বলে প্রথমে পাসপোর্ট করতে হাজার দশেক টাকা নেয় ইউপি মেম্বার আব্দুল কাইয়ুম। কিন্তু প্রায় ৪ মাস পেরিয়ে গেলেও ওই ইউপি সদস্য ছালেক মিয়ার স্ত্রীর পাসপোর্ট অথবা টাকা কোন কিছুই ফেরত দিচ্ছে না। এনিয়ে বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে কথাকাটাকাটি হয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ছালেক মিয়ার স্বজনদের সাথে দেখা হয় আব্দুল কাইয়ুমের। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ছালেক মিয়ার স্বজনরা উত্তেজিত হয়ে আব্দুল কাইয়ুমকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com