শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, দূর্যোগ ব্যবস্থাপনা, মানব সম্পদখাতকে অগ্রাধিকার দিয়ে ২০২২-২০২৩ অর্থ বৎসরের জন্য ২ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৯শ ৪৭ টাকার বাজেট ঘোষণা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খাঁন। ইউনিয়ন সচিব নিধু চন্দ্র পাল’র সঞ্চালনায় উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপর্োাটর সাংবাদিক মখলিছ মিয়া, বিআরডিবির চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য ডলি আক্তার, শিরিনা আক্তার, হিজবুল বাহার প্রীতি, সদস্য মোঃ শমসের আলী,মোঃ লোকমান মিয়া, দেওয়ান নাসির উদ্দিন, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ আঃ সাহেদ, মোঃ মোবারক মিয়া, মোঃ শহিদ মিয়া, মোঃ বুলু মিয়া, মনসুর মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক প্রতিনিধিগণ। এ বিষয়ে চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খানঁ বলেন, ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য আমরা সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেছি। এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৯শ ৪৭ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ৯শ ৪৭ টাকা। এর মধ্যে যদি উক্ত বাজেটে কোন ধরনের সংযোজন বা বিয়োজন করতে হয়, তাহলে সকলের মতামতের ভিত্তিতে তা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com