সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের হাজী আব্দুল আলিম আইসিটি মামলা থেকে খালাস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় খালাস পেয়েছেন হাজী আব্দুল আলিম। সিলেট সাইবার ট্রাইব্যুনালের মামলা নং-৩৭/২০২১ বিচারক আবুল কাশেম রবিবার (২২ মে) দুপুরে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর হাজী আব্দুল আলিম বলেন, আমি ন্যায়বিচার পেয়েছি। আমি একা হলেও ন্যায়ের জন্য লড়াই করব। তিনি বলেন, সৌদি আরবে ২০১৭ সালে জুন মাসে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জ উপজেলার কামারগাও গ্রামের গৃহকর্মী আফিয়ার ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করে আব্দুল কাইয়ুম সেলিম ও তার সহোদর আব্দুল কাদির শামীম এনিয়ে আদালতে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা দায়ের করেন নিহত গৃহকর্মীর সহোদর মো. আব্দুল খালিক। আদালত মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত সমন জারি করেন এবং বর্তমানে বিচারধীন আছে এই মামলা। এই মামলায় আমাকে ২নং সাক্ষী রাখা হয়। আমি সাক্ষী থাকার কারণে আব্দুল কাইয়ুম সেলিম আমাকে অনেক ভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে এবং আমার উপর যড়যন্ত্র মূলক আইসিটি আইনের মিথ্যা মামলা করেছিল সেই মামলা থেকে আমি খালাস পেয়েছি। হাজী আব্দুল আলিমের বিরুদ্ধে ২০২০ সালে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে আইসিটি আইনে মামলা করেন নবীগঞ্জ উপজেলার কায়েস্থগ্রামের আব্দুস শহীদ এর পুত্র আব্দুল কাইয়ুম (সেলিম) (৪৮)। আব্দুল আলিমের আইনজীবী বিপ্লব কান্তি দে মাদব রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আব্দুল আলিম সাহসিকতার সঙ্গে লড়াই করে এ ন্যায়বিচার পেয়েছেন। গত রবিবার ২২ মে যুক্তিতর্ক শেষে আদালত রায় দেয়া হয়েছে। সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম রবিবার দুপুরে হাজী আব্দুল আলিমকে খালাসের রায় দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com