বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

বানিয়াচংয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের ॥ গ্রেফতার ৪

  • আপডেট টাইম সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত আলেক জামান খান আবু মিয়ার বড় ছেলে খলিলুর রহমান খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ইতিমধ্যে এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল গ্রামের পশ্চিম হাটি এলাকার মজনু মিয়া, সাইদুল, নাঈম ও রাজু। গ্রেফতারকৃতদের গতকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুর ১টায় বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল গ্রামের পশ্চিম হাটি এলাকায় বাড়ীর সীমানা নিয়ে আলেক জামান খান আবু মিয়ার সাথে সাইদুল গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরের দিকে আলেক জামান খান আবু মিয়া তার বাড়ীর সীমানায় বৈশাখী কাজ করতে যান তখন তিনি তার সীমানায় একটি বাঁশের খুটি দেখতে পান। এ ঘটনাকে কেন্দ্র করে সাইদুল গংদের সাথে তুমুল তর্ক বিতর্ক হয় আবু মিয়া গংদের। এ সময় প্রতিপক্ষ সাইদুলগংদের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আলেক জামান খান আবু। মুমুর্ষবস্থায় হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় আলেক জামান খান আবু মিয়া মৃত্যুকোলে ঢলে পড়েন। ঘটনার পরপরই সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এ বিষয়ে বানিয়াচং থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ কবির হোসেন’র সাথে আলাপকালে তিনি নিহত বৃদ্ধার ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com