শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অ্যাডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান ॥ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত

  • আপডেট টাইম সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া নবীগঞ্জ শাখার জন্য ডাঃ আজাদ আলী সুমনকে সহ-সাধারণ সম্পাদক ও আবুল হোসেন জীবনকে সদস্য পদে মনোনীত করা হয়েছে।
এ ব্যাপারে এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটা স্বচ্ছ রাজনীতিতে যোগ দিয়েছি। যার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। বিএনপি থেকে গণ অধিকার পরিষদে কেন এসেছেন, প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিতে থাকাকালে কারোর কোন ক্ষতি করি নি। তারপরও কেউ কেউ বলে ওয়ান ইলেভেনের সময় আমার জন্য ঘরে ঘুমাতে পারে নাই। নির্বাচন প্রসঙ্গে বলেন, এখন নিবার্চন নয়। নির্বাচনের পরিবেশ হলে দেখা যাবে কি করা যায়।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী মরহুম এসএএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com