শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ॥ মুমুর্ষবস্থায় মান্নাকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বাড়ীর সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। মুমুর্ষবস্থায় মান্নাকে সিলেট প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বেলা ২টায় বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শরীফখানী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শরীফখানী গ্রামের আর্য়ুব আলী সর্দার তার নিজস্ব জায়গায় বাঁশ দিয়ে বেড়া দিচ্ছেল। এ সময় প্রতিপক্ষ ফয়েজ মিয়া আয়ুর্ব আলী সর্দারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি উভয়ের মধ্যে জানাজানি হলে ফয়েজ মিয়া, অর্ক মিয়া, সাহেদ মিয়া, লিটন, আবু নাছির, শিপন আক্তারগংরা আয়ুব আলী সর্দার পক্ষের লোকজনের প্রতি চড়াও হন। এতে গুরুতর আহত হন মান্না সর্দার ও তার বাবা আয়ুব আলী সর্দার। স্থানীয় লোকজনের সহায়তায় মান্না সর্দার ও তার পিতা আয়ুব আলী সর্দারকে হবিগঞ্জ সদর হাসপাতলে নিয়ে আসা হলে মান্নার অবস্থার অবনতি হল তাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে। অন্য আহত আয়ুব আলী সর্দার কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সোহেল সর্দার, মুর্শেদা বেগমসহ অন্যান্য আহতরা বানিয়াচংয়ের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com