মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ লক্ষাধিক টাকার বেঞ্চ ও ফ্যান বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ লক্ষ ২৫ হাজার ৪৭৭ টাকার বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের প্রাঙ্গণে জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা) এর আর্থিক সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যান ও বেঞ্চ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিতরণ পূর্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকাতর্তা মো: সামছুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকের, জাইকা প্রজেক্ট এর কর্মকর্তা মামুন আহমেদসহ বিভিন্ন স্কুল এর প্রধান শিক্ষকগন। জাইকা প্রজেক্ট কর্মকর্তা মামুন আহমেদ জানান, ৯০ টি সিলিং ফ্যান ও ১৫০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com