রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

শহরে দিবালোকে টমটম ছিনতাইকালে আটক ॥ উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চীফ জুডিসিয়াল কোর্ট এলাকা থেকে টমটম ছিনতাইকালে এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনে দুপুরে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। এ রকম একটি ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। এদিকে বিষয়টি রফাদফার চেষ্টা করেছে কতিপয় জনপ্রতিনিধি। জানা যায়, সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আক্কাস মিয়ার পুত্র টমটম চালককে চৌধুরী বাজার থেকে বড় বহুলা মোকাম বাড়ির ইউনুস মিয়ার পুত্র রিপন ও কামাল মিয়া নামের দুই ব্যক্তি রিজার্ভ করে চীফ জুডিসিয়াল কোর্টে নিয়ে আসে। রিপন টমটম থেকে নামলেও কামাল বসে থাকে। রিপন ভাড়া দেয়ার কথা বলে চালককে চীফ জুডিসিয়াল কোর্টের বারান্দায় নিয়ে যায়। এ সময় কামাল কৌশলে টমটম নিয়ে সটকে পড়ে। রিপনও চলে যাবার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় রিপনকে আটক করে উত্তম মধ্যম দিলে সে চুরির কথা স্বীকার করে এবং তার সাথে থাকা কামালের নাম প্রকাশ করে। রিপন একজন কুখ্যাত গাড়িচোর চক্রের গডফাদার। ইতোপূর্বেও সে মোটর সাইকেল, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন চুরিকালে হাতেনাতে আটক হয়ে কারাগারে যায়। কিন্তু বেরিয়ে আসার পর পুনরায় এ ব্যবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় ডজনেরও বেশি চুরি, ডাকাতির মামলা রয়েছে। আটক রিপন বহুলা গ্রামের বাসিন্দা।
সদর ওসি গোলাম মর্তুজা জানান, টমটমটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। একজন বর্তমানে আটক রয়েছে। এ চক্রের সাথে আর কারা জড়িত তাদেরকেও পুলিশ খোঁজে আইনের আওতায় আনবে। উল্লেখ্য গত ১ সপ্তাহে শহর থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com