বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে তেল মজুদ করে লুকিয়ে রাখায় দায়ে ডিলারকে জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৫০৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অবৈধভাবে তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে লুকিয়ে রাখায় দায়ে তেলের ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ নবীগঞ্জ বাজারে কয়েকটি গুদামে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে অভিযোগের পূর্ণ সত্যতা পেয়ে অবৈধ ভাবে তেল সহ বিভিন্ন পণ্য দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে লুকিয়ে রাখায় দায়ে পূর্ব তিমিরপুরের সয়াবিন তেলের ব্যবসায়ী সালমান স্টোরের মালিক হেলাল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার অপরাধের দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
প্রসিকিউশন সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের এসআই মোস্তাফিজ আহমেদসহ একদল পুলিশ। অভিযানের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com