বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটের মেয়ে সমতা টানা ৪ বার লন্ডন সেন্ট প্যানক্রাসের কাউন্সিলর

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের মেয়ে সমতা খাতুন টানা ৪ বার লন্ডন সেন্ট প্যানক্রাস ও সামার্স টাউনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
গত ৫ মে বিপূল-উৎসাহ, উদ্দিপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে চুনারুঘাটের গর্ব সমতা খাতুন টানা চতুর্থবারের মত লন্ডন কেমডেন বারার সেন্ট প্যানক্রাস ও সামার্স টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লন্ডনের ২য় বাঙ্গালী অধ্যুষিত শহর কেমডেনের এই ওয়ার্ড থেকে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩ জন কাউন্সিলর নির্বাচিত হন। এদের মধ্যে সমতা খাতুন লেবার পার্টি থেকে সর্বোচ্চ ১ হাজার ৮শ’ ৭৪ পেয়ে নির্বাচিত হন। এছাড়া এডমাউন্ড ফ্রন্ডিগাউন (লেবার) ১ হাজার ৮শ’ ৪৫ ও শাহ মিয়া (লেবার) ১ হাজার ৭শ’ ৯৯ ভোটে জয়লাভ করেন। সমতা খাতুন দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যের বাঙালী ও অন্যান্য কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে শিক্ষা, বাসস্থান ও অন্যান্য নাগরিক অধিকার বিষয়ে কমিউনিটির সবাইকে নিয়মিত সাহায্য-সহযোগিতা করে আসছেন। এসব কারণে বাঙ্গালী কমিউনিটিতে তিনি অনেকটা জনপ্রিয়। যার জন্য প্রতিবছর উল্ল্যেখযোগ্য ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়ে আসছেন। উল্লেখ্য, সমতা খাতুন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মরহুম হাজী আলী আসকর জমাদারের মেয়ে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি মো. গাজীউর রহমান গাজীর ছোট বোন। তার শশুরবাড়ী বানিয়াচং উপজেলার সাগরদিঘি পশ্চিমপাড় গ্রামের খান বাড়ীতে। তার স্বামী সাজ্জাদ হোসেন খাঁন টিপু সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ভাতিজা। তিনিও একজন সফল ব্যবসায়ী, সমাজ সেবক ও কমিউনিটির প্রিয় মুখ। বর্তমানে সমতা খাতুন লন্ডনের কেমডেনে, স্বামীসহ ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এই বিজয়ে তাকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন মহল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সমতা খাতুন সবার দোয়া ও সহযোগীতা কামনা করেছেন যেন তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। তিনি ওয়ার্ডের সকল ভোটার, মুক্তিযোদ্ধা আমির হোসেন খাঁন, তার ভাই চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি মো. গাজীউর রহমান গাজী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন ইউকের পরিচালক জালাল আহমেদ, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এর সভাপতি এ রহমান অলি, তার স্বামী সাজ্জাদ হোসেন খাঁন টিপু, মো. সোয়েব মিয়া, মো. মহসীন মিয়া, জালালুর রহমানসহ যাদের সহযোগিতা ও মুল্যবান ভোটে তিনি বিজয়ী হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com