মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মন্দরী গ্রামে দুর্বৃত্তের হামলায় মহিলাসহ গুরুতর আহত ৩

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৪১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে দুর্বৃত্তের হামলায় মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে।
আহত সূত্রে জানা যায়, মন্দরী গ্রামের শেখ এনামুল হক মোটর সাইকেল যোগে বানিয়াচং থেকে বাড়ী ফিরছিলেন। মন্দরী গ্রামের বেইলী ব্রীজ নিকট পৌছলে পূর্ব দিকে পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্তদের তার গতিরোধ করে অস্ত্র মুখে জিম্মিকরে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। এ সময় শেখ এনামুল হক বাঁধা দিলে দুর্বৃত্তরা দেশী অস্ত্র দিয়ে তার উপর আক্রমন করে। পরে এনামুল হকের শোর-চিৎকার করলে তাকে বাঁচাতে আইয়ূব আলী ও হেনা আক্তার এগিয়ে আসলে দৃর্বৃত্তরা তাদের উপরও আক্রমন করে তাদের গুরুতর আহন করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত শেখ এনামুল হক বলেন, পূর্ব থেকে উৎপেতে থাকা ওই গ্রামের তাইদুল সহ ৮/৯ জন লোক তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা নগদ ৪৮ হাজার টাকা, স্বর্ণের চেইন নিয়ে যায় এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটিও ভাংচুর করে। বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com