বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরের সীমান্তবর্তী সাতবরগ ব্রিজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের সীমান্তবর্তী সাতবরগ ব্রিজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফারুক মিয়া (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়। গতকাল সোমবার সকাল ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফারুক হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র। জানা যায়, গতকাল ওই সময় ঢাকাগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়। এতে উল্লেখিতরা আহত হয়। এ সময় ফারুক মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com