বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বেকারিতে অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে পণ্য মেয়াদ বিহীন, মূল্য বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্স বিহীন ব্যবসা করার দায়ে ১টি বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। কোন প্রকার লাইসেন্স নেই, একটি পণ্যে মেয়াদ, মূল্য কিছু নেই, অস্বাস্থ্যকর পরিবেশসহ ইত্যাদি কারনে বিএসটিআই আইন ২০১৮ এর ১৭ (১) ধারার অপরাধে উক্ত আইনের ২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় প্রসিকিউশন সহায়তা করেছেন বিএসটিআই ইন্সপেক্টর ফরহাদ হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। অভিযানের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com