সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মাছ ব্যবসায়ীসহ ৩ জন নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

জালালর উদ্দিন রুমী ॥ শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মাছ ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে সিলেটগামী কাভার্ডভ্যান ট্রাক শায়েস্তাগঞ্জের সুতাংগামী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সা আরোহী শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লেচু মিয়ার ছেলে দাউদনগর বাজারের মাছ ব্যবসায়ী খোকন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
অটোরিকশার চালকসহ গুরুতর আহত অপর দু’জনকে মুমুর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অটোরিকশার চালক চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তবারক উল্লার ছেলে মোঃ জলফু মিয়া (৪৫) মারা যান। গুরুতর আহত চানপুর গ্রামের আব্দুর রাহিমকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে রাহিম মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক কাভার্ডভ্যান ও চালক কে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com