মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

যুবলীগের ইফতার বিতরণকালে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্যাগের মধ্যে শান্তি পায়

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা ভোটের সময় মানুষের কাছে আসে। ভোট চলে গেলে তারা মানুষ থেকে দূরে চলে যায়। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। ভোগে নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্যাগের মধ্যে শান্তি খোঁজে পায়। হবিগঞ্জ জেলা যুবলীগ সহায়তা কার্যক্রম এর অনন্য উদাহরণ। তিনি গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ শহরের বেবীস্ট্যান্ড এলাকায় জেলা যুবলীগের উদ্যোগে অস্বচ্ছল মানুষদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিন শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেন তিনি। অনুষ্ঠানে এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকারের আমলে হবিগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বছরজুড়ে অস্বচ্ছল মানুষদের নানা ধরণের সহায়তা দেয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সর্বত্র চাঁদাবাজি ও লুটতরাজ হত। দল ক্ষমতায় থাকার পরও হবিগঞ্জের নেতাকর্মীরা কারো উপর অন্যায় করে না। এটা আওয়ামী লীগের বৈশিষ্ট। ইফতার বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান শামীম।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি শাহ মোঃ আরজু, শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, মঈন উদ্দিন চৌধুরী সুমন, রুহুল আমীন সিজিল, মোস্তফা কামাল সংগ্রাম, শাহীন তালুকদার, অ্যাডভোকেট সুবল গোপ, মোঃ আলম মিয়া, জাহির মিয়া, আমীর হোসেন, শাহ দরাজ, মিলন আহমেদ, পৌর যুবলীগের আহবায়ক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, এমএ মামুন, জুয়েলুর রহমান জুয়েল, আমীর উদ্দিন জিসান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com