সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে সংঘর্ষ আহত ৬ বাড়িঘর ভাংচুর, লুটপাট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪জনসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত আব্দাল মিয়া (২৩)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থাানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামের জামাল মিয়ার ছেলে মোশাহিদ মিয়ার বাড়ির ভিটেতে মাটি ফেলা জন্য পাশের বাড়ির জমির আলীর ছেলে আব্দাল মিয়া ও জাহির আলীর ছেলে জাহাঙ্গীর মিয়াকে শ্রমিকের কাজে নেয় মোশাহিদ মিয়ার স্ত্রী রাহেলা বেগম। শ্রমিকদের মাটি কেটে দিয়ে সহযোগিতা করেন মোশাহিদ মিয়ার জামাতা লিয়াকত আলীর ছেলে জসিম উদ্দিন ও মাসুম মিয়া। এ সময় জসিম ও মাসুম টুকরীতে বেশী মাটি দিলে শ্রমিক আব্দাল মিয়া কম দেয়ার জন্য বলে। এ নিয়ে জসিম ও মাসুমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শ্রমিক জাহাঙ্গীর মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর করা হয়। এতে শ্রমিক জাহাঙ্গীর মিয়া (১৮), শ্রমিক আব্দাল মিয়া (২৩), জাহাঙ্গীর মিয়ার মা মমতা বেগম (৩৫), আব্দাল মিয়ার মা জুলেখা বেগম (৪০), জসিম উদ্দিন (২২) ও সোহেলা বেগম (১৮) আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
শ্রমিক জাহাঙ্গীর মিয়ার অভিযোগ, হামলাকারীরা তার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে প্রায় ২০/৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com