শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

টিসিবির পণ্য বিক্রিকালে গোপায়া ইউনিয়নে ডিলার লাঞ্ছিত ॥ পণ্য ছিনিয়ে নেয়ার চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টিসিবির পণ্য নিয়ে আবারও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। তবে এখন আর ডিলাররা নয়, জনপ্রতিনিধিরা এ স্বজনপ্রীতি শুরু করছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, সরকার কর্তৃক বরাদ্দকৃত টিসিবির পন্য কার্ড প্রাপ্ত ক্রেতাদেরকে প্রতি ইউনিয়ন পরিষদে প্যাকেজ দেয়ার নির্দেশ দেয়া হয়। এতে রয়েছে ২ কেজি ছোলা বুট, ২ কেজি তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল। যা বাজারের তুলনায় স্বল্পমূল্যে কার্ডধারীদের বিক্রি করা হয়। কিন্তু সরেজমিনে দেখা গেছে, ভিন্ন চিত্র। জনপ্রতিনিধিরা কার্ড ছাড়াই স্বজনদের জন্য জোরপূর্বক নিয়ে যান। বাঁধা দিলে ডিলারদের লাঞ্ছিতসহ মারামারির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার শহরের ডিলার তুষি ও কুহিনুর এন্টার প্রাইজ গোপায়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের জন্য যায়। এ সময় একজন জনপ্রতিনিধি তার স্বজনদের কার্ড ছাড়াই দিতে বলেন। এতে ডিলার অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ১৭০টি প্যাকেজ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। বাঁধা দিলে ডিলার এমদাদুর রহমানসহ ২ জনকে লাঞ্ছিত করেন ওই জনপ্রতিনিধি ও তার স্বজনরা। বিষয়টি জেলা প্রশাসনসহ কর্মকর্তাদের জানানো হয়েছে। এদিকে ডিলাররা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। টিসিবির পণ্য বিতরণ কালে তারা আইন শৃঙ্খলাবাহিনীর উপস্থিতি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com