বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে নিখোঁজের ৩ দিন পর কিশোরী উদ্ধার ॥ প্রেমিক কারগারে

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে অপহরণের ৩ দিন পর কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে প্রেমিককে আটক করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনা নিয়ে রসালো আলোচনার ঝড় বইছে। তবে কেউ বলছে, তাকে অপহরণ করা হয়নি, প্রেমের কারণে স্বেচ্ছায় প্রেমিকের সাথে পালিয়েছিলো ওই কিশোরী। এ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। আটক প্রেমিক ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা জাহিদ মিয়া। তাকে গত শুক্রবার (৮ এপ্রিল) রাত ৮ টার দিকে লাখাই থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর ফুফাতো ভাই সোহাগ ঢাকায় থেকে ব্যবসা করার সুবাদে জাহিদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। সোহাগদের বাড়ি তেঘরিয়া গ্রামে মাসখানেক আগে বেড়াতে আসে জাহিদ। এ সময় ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিষয়টি আঁচ করতে পারলে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারা তাদের প্রেমকে বাস্তবে রূপ দিতে গত ৬ এপ্রিল দুজন অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। গত ৭ এপ্রিল ওই কিশোরীকে খুঁজে না পেয়ে তার পিতা লাখাই থানায় একটি জিডি করেন। এর প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঢাকার কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে অবগত করেন। কামরাঙ্গীরচর থানার (ওসি) সঙ্গীয় ফোর্সসহ কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করতে সম হন। আসামীর দেয়া তথ্য অনুযায়ী তার ফুফুর বাসা কারমাঙ্গীরচর এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পরে লাখাই থানায় হস্তান্তর করা হলে গতকাল শনিবার তাকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং অপহরণকারী জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com