মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পানির জন্য রোগীরা পোহাচ্ছে দুর্ভোগ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের পাম্পের পানি যাচ্ছে মরা খোয়াই নদীতে

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের পাম্পের পানি মরা কোই নদীতে যাচ্ছে। অপর দিকে হাসপাতালের রোগীরা পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছে।
জানা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ক্যাম্পাসে ৫/৬টি টিউবওয়েল রয়েছে রোগীদের জন্য। কিন্তু সবকয়টিই বিকল। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে যে কয়টি পানির ট্যাপ রয়েছে এর অধিকাংশই নষ্ট হয়ে গেছে। বারবার কর্তৃপক্ষকে বলার পরও মেরামত হচ্ছে না। ফলে দিনের পর দিন রোগীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে পানির জন্য। এদিকে সদর হাসপাতালের পানির পাম্প দিয়ে বিরামহীন ভাবে পানি উত্তোলন করা হয়। সেগুলো ট্যাংকিতে লোড না হয়ে মোটা পাইপ দিয়ে ড্রেনে পড়ে যাচ্ছে মরা কোয়াই নদীতে।
গতকাল সরেজমিনে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের পশ্চিম পাশে পাম্পের পাইপ দিয়ে পানি যেতে দেখা যায়। এ বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা প্রতিবারের মতো একই বাণী শুনান, গণপূর্তকে বলা হয়েছে কিন্তু তারা মেরামত করছে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com