সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টের পাশে পুকুরে মাটি ভরাট করে দখলের চেষ্টা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টের পাশে অবস্থিত একটি পুকুরে মাটি ভরাট করে দখল করার চেষ্টা চালাচ্ছে কতিপয় প্রভাবশালী লোক। পুকুরটি সরকারি হলেও প্রকাশ্যে দিবালোকে পুকুর ভরাটের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আদালতের কয়েকজন কর্মচারি পুকুরটি ভরাটে বাঁধা দিলেও আমলে নিচ্ছে না প্রভাবশালীরা।
জানা যায়, চীফ জুডিসিয়াল কোর্ট নির্মাণকালীন সময়ে পুকুরটি ওই কোর্টের হেফাজতে ছিলো। কিন্তু অজ্ঞাত কারণে পুকুরটি বেদখল হয়ে গেছে। এদিকে পুকুর ভরাটের ফলে আদালতের পাশে যে সৌন্দর্য ছিলো তা নষ্ট হয়ে যাওয়ায় বিচারকসহ সংশ্লিষ্টরা আফসোস করছেন। এমন পরিস্থিতিতে পুকুর ভরাটের বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেয়ার দাবি করেছেন এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা। গতকাল সোমবার সরেজমিনে পুকুর ভরাটের সত্যতা পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com