মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৯১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প শুরু হয়েছে। গতকাল সোমবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে এ সেবা কার্যক্রম শুরু হয়েছে উপজেলার মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ কদর আলী ও আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মোঃ আইয়ূব আলীর বাড়িতে। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান-এর সার্বিক সহযোগিতায় এ কার্যাক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত। চিকিৎসা সেবা কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধীতা ও জন্মগত বিকলাঙ্গতা, বাত, ব্যথা, প্যারালাইসিস জনিত সমস্যা, মেরুদন্ড ঘাড়, কোমর, হাটু ও জয়েন্টের যে কোন ধরণের সমস্যা, পোলিও, স্ট্রোক জনিত প্যারালাইসিস, কথা বলতে সমস্যা ও মুখ বাঁকা, মাংস পেশী ও অন্যান্য জয়েন্টের আথ্রাইটিক্স জনিত ব্যথার বিনামূল্যে চিকিৎসা সেবা এবং অটিজম, সিপি ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপি, অকোপেশনাল ও স্পীচ থেরাপি সেবা পাওয়া যায়। সরকারি অর্থায়নে পরিচালিত এ সেবা ক্যাম্পে নিয়োজিত আছেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হবিগঞ্জ-এর কিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. জিনাত ফারহানা, থেরাপি সহকারী গুনীনাথ সূত্রধর, টেকনিশিয়ান মাসুদ আলম, অফিস সহকারী মামুনুর রশীদ ও গার্ড মোঃ সাইদ। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উল্লেখিত সেবাসমূহ ওই ক্যাম্পে পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com