সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের দাসেরকোণা গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় আসামীদের হুমকিতে অসহায় পরিবার

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দাসেরকোণা গ্রামে দিন দুপরে প্রাণনাশক অস্ত্র দিয়ে একটি অসহায় পরিবারের লোকজনের ঘরবাড়িতে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে বিপাকে পড়েছেন বাদী পক্ষ। পলাতক আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অসহায় পরিবারের লোকজন দাবী করছেন। আসামীরা এলাকায় আদিপত্য বিস্তারে অপচেষ্টা চালিয়ে আতংক সৃস্টি করছে বলেও অভিযোগ রয়েছে।
দাসেরকোণা গ্রামের শেফু মিয়া জানান, তাদের ভোগ দখলীয় ও মালিকানাধীন জায়গা জোর পূর্বক দখল করতে অপচেষ্টা চালাচ্ছে একই গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র আমরু মিয়া ও তার লোকজন। বিগত ২৯ জানুয়ারি তাদের দলবল নিয়ে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে শেফু মিয়ার বড় ভাই ওমান প্রবাসী খসরু মিয়া (৪০) সহ তাদের পক্ষের লোকজনকে কয়েকজন আহত হন। ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে। খসরু মিয়াকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারী ২৫ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে এ ঘটনার জের ধরে গত ১১ ফেব্রুয়ারি শেফু মিয়ার চাচাতো ভাই ৩য় শ্রেণির ছাত্র আব্দুর রেজাককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় রেজাকের পিতা বাবরু মিয়া বাদী হয়ে উপরি মিয়া ও তার ছেলে স্বপন মিয়াকে আসামী করে ৩ মার্চ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পৃথক দুই ঘটনায় পলাতক আসামী ছানু মিয়া, দয়া মিয়া, সাজন মিয়া, উপরি মিয়া ও স্বপন মিয়া সহ আসামীরা উভয় মামলার বাদী ও তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তারা অভিযেঙাগ করেছেন। গত শুক্রবার সকাল ১১টার দিকে শিশু রেজাকের পিতার উপর হামলা চালালে স্থানীয় লোকজন তাকে হামলাকারীদের কবল থেকে রক্ষা করেন। এঘটনায় নবীগঞ্জ থানার এস,আই সম্রাট মিয়াকে অবহিত করা হয়। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন নির্যাতিত পরিবারের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com