বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৬৭ বা পড়া হয়েছে

রাহিম আহমেদ ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে রহমত আলী ৫০ নামে এক কৃষক নিহত হয়েছেন। সে ওই উপজেলার শতমুখা গ্রামের সাজিদ উল্লাহ ছেলে। গত শনিবার সকাল ১০ টায় এঘটনাটি ঘটে। জানা যায়, গত শুক্রবার বিকেলে রহমত আলীর ছেলে জুয়েল মিয়া ও একই গ্রামের খেলু মিয়ার ছেলে আলমগির মিয়ার কাছে ধার নেওয়া দুই হাজার টাকা ফেরত চায়। আলমগীর মিয়া টাকা ফেরত দিতে অস্বিকার করলে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। বিষয়টি নিয়ে রাতে সালিশ বৈঠক বসলে আলমগীর মিয়া সালিশ মেনে নেয়নি। এরই জের ধরে গতকাল সকালে দুইপক্ষের লোকজন লাটি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আলমগীর মিয়া লাটি দিয়ে রহমত আলীকে পিটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সুজাতপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com