শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে সর্বস্ব লুট ॥ হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় দিনে দুপুরে সফিক মিয়া নামে এক ট্রাভেল ব্যবসায়ীকে কুপিয়ে সর্বস্ব লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বানিয়াচং সদরের ডালিমহল্লার মৃত সওদাগর মিয়ার পুত্র। জানা যায়, সফিক মিয়া দীর্ঘদিন যাবত বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে এসে ঢাকা ফকিরাফুল এলাকায় ডেসকু ট্রাভেলস নামে ব্যবসা পরিচালনা করে আসছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পুরান বাজার এলাকায় পৌছামাত্র ৩/৪ জন যুবক তাকে আটকিয়ে সিএনজি থেকে নামিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বিষয়টি আচ করতে পেরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com