রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটা এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ছালামতপুরে ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে শাহজাহান মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- করেছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার (২৩ মার্চ) রাতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। অর্থ দ-প্রা– শাহজাহান মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের বাসিন্দা। জানা যায়- নবীগঞ্জ পৌরসভার ছালামতপুর গ্রামে এক্সভেটর মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কর্তন করে আসছিলেন সমরগাঁও গ্রামের শাহজাহান মিয়া। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে শাহজাহানকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com