সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল ও সামাদের জেল রিমান্ড

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীর জেল রিমা- মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৮ আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত তাদেরকে ১ দিনের জেল রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার আসামিরা হল, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার রহিম উল্লার পুত্র মিজানুর রহমান বাবুল (৪০) ও একই এলাকার আব্দুল আহাদের পুত্র আব্দুস সামাদ আজাদ (৩৫)। সম্প্রতি র‌্যাব-৯ এর একটি দল তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাদেরকে আটক করেন। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মাধবপুর থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে তারা কোথায় থেকে মাদক এনে হবিগঞ্জ জেলায় বিক্রি করে এই রহস্য উদঘাটনের জন্য এসআই মানিক সাহা তাদের রিমা- আবেদন করেন। বর্তমানে উল্লেখিত দুই জন হবিগঞ্জ কারাগারে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com