রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পবিত্র শবে বরাতের রাতে মাজার-মসজিদে মুসল্লিদের ভীড়

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুক্রবার রাতে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী-পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন। বিশেষত বিভিন্ন মাজারে মুসল্লিদের ভিড় ছিলো সর্বাধিক। এাড়া মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে হবিগঞ্জের বিভিন্ন মসজিদে মুসল্লিরা বিশেষ মুনাজাত ও দোয়া-খায়েরে শামিল হয়েছেন।
এছাড়াও প্রায় প্রতিটি মুসলিম ঘরে নারী ও শিশুরা কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল আছেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ শুক্রবার নফল রোজাও পালন করেছেন এবং শনিবার পালন করেন। বাসাবাড়ি এবং মসজিদে মসজিদে রাতভর চলবে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য ইবাদত-বন্দেগি।
উল্লেখ্য, আরবি মাসের ১৪ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের বা মুক্তির রজনী বলা হয়। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ বা ‘লাইলাতুম মিন নিসফি শা’বান’। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন। ইবাদত-বন্দেগি ছাড়াও মৃত স্বজনদের কবর জিয়ারতও করে থাকেন মুসলমানগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com