শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জের বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড়শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টি পরিদর্শনকালে বিদ্যালয়ের পরিবেশ, স্বাস্থ্য বিধি ও শ্রেণী কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন শ্রেণীতে জাতীয় বিভিন্ন বিষয়ে ছোট ছোট প্রশ্ন করে শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক উত্তর পেয়ে ও গ্রামের একটি স্কুলের নান্দনিক ও আকর্ষনিয় শিশু বান্ধব সাজসজ্জা দেখে প্রধান শিক্ষক ও অনান্য শিক্ষকসহ কমিটির প্রসংশা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার নেতৃত্বে শিক্ষার্থীদের একটি অর্ভ্যথনা দল জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগতম জানান। পরিদর্শনকালে সাথে ছিলেন, সিভিল সার্জন মোঃ নুরুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, হবিগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির, উপ পরিচালক কৃষি সম্প্রসারন মোঃ তমিজ উদ্দিন খান, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহ, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাকসুদুল করিম, নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সাবির আহমদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, নবীগঞ্জ থানার ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিধু ভূষন দাশ, পিটিএ কমিটির সহ-সভাপতি ডাঃ কিরণ সূত্রধর, শিক্ষক মৃনাল কান্তি দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com