বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারি নির্বাচন ॥ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৪ জন

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। অনেকেই বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন। শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগামী ৩০ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্ধন দাস ও জ্ঞান সিন্ধু মল্লিক নানু। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে আরাধান দাস ও রজতকান্তি চৌধুরী সিটন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুভাষ চন্দ্র সূত্রধর, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন তপন কুমার দাস এবং প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবেন জ্যোতিশ চন্দ্র ভট্টাচার্য মানিক। সহ-সভাপতি পদে জাহির উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে দুলাল চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ১৭ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তবে জানা গেছে, কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com