সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট ১৩৫৬/৮৮ইং এর আওতাভূক্ত শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রাক্তণ মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদের শায়েস্তাগঞ্জের কুঠিরগাওস্থ ডাক বাংলাতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজীব আলী। শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এবং সম্পাদক আব্দুল হাই ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সহ-সাধারণ সম্পাদক মোঃ দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাজু, শ্রমকল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরি কমিটির সদস্য আহম্মেদ চৌধুরী ছায়েদ, মোঃ ফরিদ মিয়া, মোঃ খলিলুর রহমান ইকবাল, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ লেচু মিয়া মুন্সি, মোঃ সেলিম আহম্মেদ, মোঃ আব্দুল আজিজ ও মোঃ আব্দুল আহাদ প্রমূখ। সভায় বিগত দিনের আয় ব্যয়ের হিসেবে নিকাশ করা হয় এবং আগামী ৩ বছরের জন্য গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজীব আলীকে মনোনীত করা হয়। তাকে সহযোগিতা করবেন কোবাব মিয়া ও তৈয়ব আলী। সভায় আগামী ১৫ মে থেকে ডিসেম্বর ২২ইং পর্যন্ত শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখার শ্রমিকদের কার্ড নবায়ন করার নির্দেশ দেয়া হয়। যারা কার্ড নবায়ন করবেন কেবল তারাই ভোট দিতে পারবেন। কার্ড নবায়নের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com